বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সমাজতন্ত্র বিরোধী নীতি, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলা লুটপাটের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সমাজতন্ত্রের নামে আরেক দালাল সরকার নয়, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই জোরদার করতে হবে। বিশ্বাসঘাতক সমাজতন্ত্রীদের প্রতারণা ও অন্যান্য ষড়যন্ত্র মোকাবিলা করে বিপ্লবী শ্রমিক শ্রেণি, নিপীড়িত জনগণের সংগ্রাম বেগবান করতে হবে। তারা গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নীতি, ভূমিহীন কৃষকের জমির অধিকার, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা এবং মৌলিক অধিকার রক্ষার দাবিও জানান।
বিক্ষোভ সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল হক লিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার আমিরসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
- সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
- নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
- কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
- নিবন্ধন ও ডিগ্রি ছাড়াই শ্যামনগরে চলছে দন্ত চিকিৎসা !
- নড়াইলে সাত দফা দাবি আদায়ে দলিল লেখকদের কর্মসূচি
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ