Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৬, ২০২৫No Comments১৬ Views
Facebook Twitter WhatsApp
যশোরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।

নবাগত সদস্যদের পরিচিতি এবং সাংগঠনিক লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, জাতীয় যুবশক্তি যশোর জেলার আহবায়ক ইমদাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব ফারহীন আহমেদ।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। তারা নতুন কমিটির সদস্যদের দিকনির্দেশনা দেন এবং তরুণদের নেতৃত্বে আসার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলার সংগঠক নুরুজ্জামান, মনির আজাদ, ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাজিদ, আশালতা, বাদল, সুকর্ণ মারুফ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় যুবশক্তির জেলা কমিটির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইদ সান, হাসিন রেজওয়ান রুহিতসহ খালিদ, প্রিয়, পল্লব হাসান, অভি, তাসকিন আহমেদ, তাইওয়ান, ইনবে সাহাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ বাস্তবায়নে যুবশক্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ

মে ৩১, ২০২৬

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.