Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Zo bekijkt u virtuele casinomenu’s rustig
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাদশা ফয়সাল ইসলামি ইনস্টিটিউট মিলনায়তনে খন্দকার রাশিদুল ইসলাম রতনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মজলিশে শূরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসূল।

এ সময় বক্তব্য রাখেন যশোর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, যশোর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দস, অধ্যাপক আবুল হাসেম রেজা, গাউসুল আজম, রেজাউল করিম, জাকির হোসেন, ইকবাল হোসেন খান, এডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন

প্রধান অথিতি অধ্যাপক গোলাম রসুল বলেন, সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। বর্তমান সমগ্র পৃথিবী জুড়ে অশান্তির মূলকারণ সততা ও পরকালের জবাবদিহিতার অভাব। প্রধান অতিথি আরো বলেন, সেনাপ্রধান ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন বলে বাংলাদেশ দীর্ঘদিনের স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। দেশের ক্রান্তিকালে তিনি সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকার জন্য সাধুবাদ জানান।

এ সময় বক্তারা বলেন দেশের সকল বিরোধী মতের মানুষ দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। তরুণ ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ বিজয়ের যে ঐতিহাসিক সূচনা করেছেন তাদেরকে অবশ্যই মুল্যায়ন করতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.