Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুঃস্থ মহিলাদের ছাগল দিল সেভ সোসাইটি

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে দুঃস্থ মহিলাদের ছাগল দিল সেভ সোসাইটি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের উপশহরে অবস্থিত সেভ সোসাইটির প্রধান কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনিতা মল্লিক।

প্রধান অতিথি অনিতা মল্লিক তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। আপনারা প্রাপ্ত ছাগলগুলো যত্ন সহকারে লালন-পালন করবেন। একটি থেকে দুটি, দুটি থেকে চারটিÑএভাবে সংখ্যা বাড়িয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনবেন।

সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম পালনকারীদের ছাগলের অসুস্থতায় বিনামূল্যের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন।

সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বেএ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, এডাব যশোরের সদস্য সচিব শাহজাহান নান্নু, সৃষ্টিশীল মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছায়েরা খাতুন, ল্যাম্ফ’র নির্বাহী পরিচালক আহসান হাবিব, রাইজ’র নির্বাহী পরিচালক নিলুফার ইয়াসমিন, আমরা করবো জয়’র নির্বাহী পরিচালক শেখ রাকিবুল ইসলাম নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তরের রহিমা খাতুন।

শেষে ১৯ জন উপকারভোগী মহিলার প্রত্যেকের হাতে ২টি করে মোট ৩৮টি ছাগল তুলে দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.