Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
  • শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা
  • দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • বিশ্ব পরিবেশ দিবস : শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা 
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreজুন ৫, ২০২৬Updated:জুন ৫, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রত্যয় নিয়ে যশোরে শুরু হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর দুই মাসব্যাপি পারিবারিক ও সামাজিক বনায়ন কর্মসূচি।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের বাহাদুরপুর আল-মোহাম্মাদিয়া হাউজিং প্লট জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই গ্রিন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘একটি গাছ হাজার প্রাণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও মাঠপর্যায়ে বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী মিলন সেখ বলেন, এ বছর আমাদের মূল লক্ষ্য যশোর সদরের আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা। এই ক্যাম্পেইনের আওতায় তিন হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৩ হাজার ফলজ গাছ রোপণ করা হবে। শুক্রবার থেকেই আমাদের এই পারিবারিক ও সামাজিক বনায়ন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বনায়ন কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের বর্তমান সভাপতি তুষার চক্রবর্তী, সাবেক সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের একঝাঁক সবুজপ্রেমী স্বেচ্ছাসেবক।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’ যশোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবছর নিয়মিত ও স্বেচ্ছায় বনায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামী দুই মাসব্যাপি এই বৃক্ষরোপণ ও সচেতনতা অভিযান অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার

জুন ৫, ২০২৬

শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা

জুন ৫, ২০২৬

দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.