Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নারী উদ্যোক্তাদের নিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সার্টিফিকেট কোর্স অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শহরের ধর্মতলাস্থ প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এণ্ড স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা প্রধান অতিথি ছিলেন দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি বলেন,‘তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। ফলে আমার প্রয়োজনীয়তা আমাকেই নিশ্চিত করতে নিজেকে সময়ের সঙ্গে উন্নয়ন করতে হবে। দক্ষ মানুষ সম্পদ ছাড়া আমরা অর্থনৈতিক, সামাজিক কোনটার প্রবৃদ্ধি অগ্রতি ঘটাতে পারবো না। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাটিফিকেট বিতরণ হচ্ছে; তবে দক্ষ মানুষ বা শিক্ষার্থী তৈরি হচ্ছে না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে যার জায়গায় যে বিষয়ে দক্ষ সেটাকে কাজে লাগাতে হবে। পুরুষের পাশাপাশি নারী উন্নয়ন ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব না।

সকলে মিলে দেশ, সকলে মিলে সমাজ সকরে মিলে কাজ কলে দেশ দ্রুত উন্নয়নশীল দেশে রুপান্তর হবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাছুম বিল্লাহ। প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কীল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যশোরের অধ্যক্ষ মুসলিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের উপদেষ্টা মফিজুর রহমান মফিজ, উৎসব টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক অজয় দত্ত প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন তরুণ তরুণী ও নারী উদ্যোক্তরা এই সেমিনারে অংশ নেয়। তারা নিজেদের আত্মনির্ভশীল হতে নানা পরিকল্পনা উপস্থাপন করেন একই সাথে বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা নানা পদক্ষেপ উপস্থাপন করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.