বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতির মামলায় হ্যান্ডক্যাপ ওয়াকিটকিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে ডিএমপি তাঁতীবাজার এলাকার হাজী মার্কেটে এলাকা থেকে তাদের গ্রেফতার করে যশোর জেলা ডিবি ও কোতয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে পাঁচ ভরি ১১ আনা ওজনের গিনি সোনা, এক জোড়া স্টিলের হ্যান্ডক্যাপ, ২টি কালো রংয়ের ওয়াকি-টকি, দুইটি সাদা কসটেপ ও সাদা রংয়রে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
রোবাবর জেলা পুলিশের মিডিয়া সেলে জানানো হয়, চলতি বছরের ১৪ জুলাই সকালে যশোরের রাজারহাট রেল ক্রসিং থেকে পুলিশ পরিচয় ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকার গতিরোধ করে সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী রাসেল গাজীর চোখ বেঁধে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাদের কাছে থাকা ১৯ ভরি আট আনা স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল সেট ছিনিয়ে মণিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় যশোর কোতয়ালী থানা মামলা হয়। ওই মামলায় এ সকল আসামিকে আটক করা হয়।
শিরোনাম:
- যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
- যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
- অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
- সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
- লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
- প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
- বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
