Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৫, ২০২৪

যশোরে পৌর কাউন্সিলর মিলন আটকের প্রতিবাদ জনপ্রতিনিধিদের একাংশের কর্মবিরতি ঘোষণা : মেয়রের দাবি চলবে স্বাভাবিক কাজকর্ম

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনকে আটকের প্রতিবাদে কর্মবিরতিসহ লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন যশোর সদর উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধিদের একাংশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় যশোর পৌরসভার সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু। এ সময় যশোর-৩ (সদর) আসনের সরকার দলীয় সাংসদ কাজী নাবিল আহমেদের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না পৌর মেয়র হায়দার গণি খান পলাশ ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ।
গতকাল রাতে পৌর মেয়র হায়দার গনি খান পলাশ সাংবাদিকদের জানান, পৌরসভা সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনের ব্যাপারে তিনি অবগত ছিলেন না। পৌরসভার কার্যক্রমও চলবে স্বাভাবিক গতিতে।
এদিকে, বুধবার রাতে যশোরের পালবাড়ি কাঁচাবাজার এলাকায় নিজ কার্যালয় থেকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয় কাউন্সিলর মিলনকে। পুলিশ জানায়, আটকরা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে তিন বোতল মদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হলে ব্যবস্থাপত্রে অ্যালকোহল কনঞ্জামশন (মদ্যপানজনিত সমস্যা) মর্মে উল্লেখপূর্বক চিকিৎসা দেয়া হয়। রাতেই তাদেরকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। মিলনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গতকাল বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোকসিমুল বারী অপু। সংবাদ সম্মেলনে বলা হয়, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন যশোরে থাকলে এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও সুযোগ নেই। গত কয়েকদিন ধরে যশোর পৌরসভার কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শাহেদ হোসেন নয়ন, শাহিদুর রহমান রিপনসহ বেশ কয়েকজনের অফিস ভাঙচুর করে পুলিশ। এই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা না হলে পৌরসভারসহ যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা লাগাতার কর্মবিরতি পালন করবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, যশোরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা অবনতি হলে সেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.