Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২১, ২০২৬

যশোরে প্রদর্শিত হবে সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে প্রদর্শিত হবে সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

হারিয়ে যাওয়া শৈশব, গ্রামবাংলার ধুলোবালি মাখা স্মৃতি আর সহজ-সরল জীবনের গল্প নিয়ে যশোরে প্রদর্শিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’।

নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’-এর উদ্যোগে আগামী শুক্রবার ও শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন নাট্যকার মাস্উদ জামান।

মো. নুরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে। সেলুলয়েডের ফিতায় নির্মাতা বন্দি করেছেন আমাদের শেকড়ের গল্প।

যা দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে তাদের ফেলে আসা দিনগুলোতে।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপি এই প্রদর্শনীর প্রতিটি শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

দর্শকদের সুবিধার্থে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকিট ১০০ টাকা এবং শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের জন্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নাট্যকার মাস্উদ জামান বলেন, এই সিনেমাটি কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের পারিবারিক বন্ধন, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের হারানো স্বাদ নতুন করে অনুভব করার একটি সুযোগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শব্দ থিয়েটারের তরুণ নির্দেশক রিফাত মাহমুদ এবং অভিনেতা পিয়াশ মন্ডল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.