Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
  • মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল
  • যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রফেসর ড. এম এ বারী মডেল মাদরাসায় সুধী সম্মেলন

কেবল ভালো ফলাফলের প্রতিযোগিতা নয়, নৈতিকতা শিক্ষা নিশ্চিত করাই সময়ের দাবি
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে প্রফেসর ড. এম এ বারী মডেল মাদরাসায় সুধী সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

যশোরের ঝিকরগাছা উপজেলার ফতেপুর কাউন্সিল বাজারে শনিবার প্রফেসর ড. এমএ বারী মডেল মাদরাসা ও শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজের যৌথ উদ্যোগে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী।

পরিচালনা পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম ও শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজ-এর সভাপতি এম. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে চার শতাধিক সুধীজন অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারি জেনারেল ড. মুযাফফর বিন মহসিন, ড. ইবরাহীম বিন আব্দুল হালিম মাদানী, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ড. রবিউল ইসলাম, যশোর জেলা জমঈয়তে আহলে হাদীস-এর সহ-সভাপতি শাইখ আব্দুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাসির উদ্দিন এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহীল হাদী, সাতক্ষীরা জেলা জমঈয়তের সেক্রেটারি শাইখ রবিউল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আমাদের গভীর মনোযোগ দিতে হবে। কেবল ভালো ফলাফলের প্রতিযোগিতা নয়, বরং নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা নিশ্চিত করাই সময়ের দাবি।

সম্মেলনে প্রতিষ্ঠাতা সেক্রেটারি শিক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি এমন এক শিক্ষাব্যবস্থা চালু করতে চায়, যেখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় দক্ষ হওয়ার পাশাপাশি প্রতিদিন নির্ধারিত সময়ে পবিত্র কোরআনের হিফজ সম্পাদনের সুযোগ পাবে। শিক্ষার্থীদের মেধা অনুযায়ী কেউ আংশিক, কেউ পূর্ণ হিফজ সম্পন্ন করতে পারবে, এতে শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কালার কোড কুরআন মাজিদ বিতরণ করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

দেশ গড়ার কাজে বাধা দেবেন না

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.