Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
  • সাত আওয়ামী লীগ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
  • মায়ের আত্মহত্যা, বাবা কারাগারে : সংকটে দুই শিশু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreJune 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার পদ্মবিলায় রবিউল আলম (৬৪) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে কোরবানির পশু কেনার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার ১২দিন পর কোতোয়ালি থানায় তিন ভাইকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী রবিউল আলম।

আসামিরা হলেন, পদ্মবিলা গ্রামের জাহিদ হোসেন, রফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম ।
এজাহারে রবিউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বসবাস করেন। পদ্মবিলা এলাকায় তার একটি মাছের ভেড়ি আছে। গত ১২ জুন ভোরে তিনি ওই ভেড়ি দেখাশুনা করতে গিয়েছিলেন।

ভোর সাড়ে ৫টার দিকে পদ্মবিলা রাস্তার কাছে পৌছানো মাত্র আসামিরা তার প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে কচাগাছ কাটার অভিযোগে হুমকি দিতে থাকে। অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। তিনি গালি দিতে নিশেধ করলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। চড় থাপ্পড় মারে।

এ সময় তার কাছে থাকা কোরবানির পশু কেনার জন্য থাকা এক লাখ ২৫ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ গত রোববার তা মামলা হিসাবে রেকর্ড করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026

    ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

    September 30, 2026

    শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.