Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
  • প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে ক্যাম্পেইন 
  • সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মারধর করে ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের মিলন হোসেনের মেয়ে ফারজানা আক্তার মুন্নি বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।

আসামিরা হলেন, যশোরের আব্দুলপুর গ্রামের নূর আলম, তার বাবা মোকলেচুর রহমান ও মা রেবেকা বেগম। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৭ এপ্রিল পারিবারিকভাবে ফারজানা আক্তারের বিয়ে হয় নূর আলমের সঙ্গে।

বিয়ের সময় প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দেয়া হয় কনের পরিবারের পক্ষ থেকে। বিয়ের কয়েক মাস পর নূর আলম মালয়েশিয়া চলে যান। চলতি বছরের ৩ সেপ্টেম্বর নূর আলম ছুটিতে দেশে ফিরে এসে আইফোন ও মোটরসাইকেল কেনার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এরই মধ্যে গত ২৫ অক্টোবর ফারজানা গর্ভবতী হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গর্ভের সন্তান নষ্ট করার ষড়যন্ত্র করে। ৪ নভেম্বর চিকিৎসার অজুহাতে আসামিরা তাকে গাছড়া ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ওষুধ খেতে রাজি না হলে আসামিরা ফারজানাকে বেদম মারধর করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাবার বাড়িতে রেখে আসা হয়।

পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান, গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

মামলা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ

এপ্রিল ১৯, ২০২৬

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এপ্রিল ১৯, ২০২৬

মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.