Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১১, ২০২৬

যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বহুলালোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) গভীর রাতে শহরের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা আটকের বিস্তারিত কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে একটি নাশকতা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছিল।

পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। সর্বশেষ বুধবার মধ্যরাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন নাসিমা সুলতানা মহুয়া। যশোরের রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.