Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৫, ২০২৪

যশোরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, আফজাল হোসেন দোদুল, আব্দুস সাত্তার, আব্দুল ওহাব, আবুল কাশেম, মণিরামপুর উপজেলার সাবেক কমান্ডার ইকবাল হোসেন, ঝিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
এছাড়া কর্মসূচিতে অংশ নেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্মসম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, সদস্য মোহাম্মদ মুন্না, জেলা রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, যুগ্মসম্পাদক খান মোহাম্মদ ওসমান গনী, ইজিবাইক শ্রমিকলীগের সভাপতি আবু হাসান প্রমুখ।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধ শেষে দেশকে শত্রুমুক্ত করেন। স্বাধীনতার এত বছর পরও পরাজিত শক্তিরা মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ৫ আগস্ট দেশব্যাপি বঙ্গবন্ধুর ভাস্কর্য, মূর্তি ভাঙ্গার তিব্র নিন্দা জানান তারা।
বক্তারা দেশব্যাপি বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রতিকৃতি ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল বাঙ্গালির শ্রদ্ধার পাত্র। তাকে নিয়ে রাজনীতি না করায় ভালো।
##

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.