Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

যশোরে শিশু পুত্রসহ মায়ের আত্মহনন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে শিশু পুত্রসহ মায়ের আত্মহনন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় ১৮ মাস বয়সের শিশুপুত্রসহ গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ নিহত গৃহবধূ রেবেকা খাতুন (৩০) ও শিশুপুত্র সোহরাব হোসেনের লাশ উদ্ধার করেছে। তারা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী ও সন্তান।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, পরিবার থেকে জানা গেছে পৈত্রিক জমি নিয়ে রেবেকা খাতুনের সাথে তার পিতার বাড়ির গোলযোগ চলছিল।

এ অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণে তিনি এ ঘটনা ঘটাতে পারেন।

মৃত রেবেকা খাতুনের বোন সাফিয়া বেগমের সাথে পৈত্রিক জমিজমা বিক্রি নিয়ে বিরোধ চলছিল বলে শ্বশুর রবিউল ইসলাম ও শ্বাশুড়ী পরিছন বেগমও জানিয়েছেন।

অপরদিকে রেবেকার বড়বোন সাফিয়া বেগমের দাবি তার বোনকে মাদকাসক্ত স্বামী জনি মিয়া অত্যাচার করেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন।

তবে ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, স্বামীর সাথে বিরোধ নয় বলে আপাতত মনে হচ্ছে।

তিনি আরও জানান, মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.