Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১, ২০২৫

যশোরে সবজির বাজারের দাম চড়া, ক্ষুব্ধ ক্রেতারা

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সবজির বাজারের দাম চড়া, ক্ষুব্ধ ক্রেতারা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বড় বাজারে কাঁচা সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম আকাশছোঁয়া। এতে দৈনন্দিন বাজার করতে আসা মানুষ চরম হতাশ হয়ে পড়েছেন।

বাজারের সবজি বিক্রেতাদের দাবি, বর্ষার কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। কিন্তু ক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। বাজার তদারকির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ তাদের।

শুক্রবারের বাজারদর অনুযায়ী, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ওল ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কলা ৫০ টাকা, গাজর ১৩০ টাকা এবং কচুরমুখি ৩০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, রসুন ১২০ থেকে ১৬০ টাকা এবং টমেটো ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, মাছ ও মাংসের দামও ঊর্ধ্বমুখী। গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা, এবং ইলিশ (৫ পিসে ১ কেজি) ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি ৪৪ টাকা। জাতভেদে মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৩০০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা শহরের বাসিন্দা আব্দুল করিম বলেন, মাস শেষে বাজার করতে এসে মাথায় হাত। সবজির দাম এত বেশি যে অর্ধেক জিনিসও কিনতে পারছি না। এ যেন গরিবের উপর বাড়তি বোঝা।

আরেক ক্রেতা শিখা বেগম বলেন, সব জিনিসের দাম লাগামহীন। প্রশাসনের উচিত দ্রুত বাজার তদারকি করা এবং দাম নিয়ন্ত্রণে আনা। তা না হলে আমাদের মতো মধ্যবিত্তদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। বাজার মনিটরিং কমিটি গঠন করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে সবজি কিনতে পারেন।

বাজারের বিক্রেতা সন্তোষ সাহা জানান, বৃষ্টির কারণে ক্ষেতের সবজি নষ্ট হচ্ছে। তাই বাজারে কাঁচামালের সংকট। এই কারণে দাম কিছুটা বেশি।

ক্ষুব্ধ ক্রেতারা দাম চড়া বাজারের যশোরে সবজির
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.