Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুর আত্ম্নহত্যা

banglarbhoreBy banglarbhoreDecember 5, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
সুদের টাকা পরিশোধ করতে না পেরে যশোরের ঝুমঝুমপুরে লাবণী শারমিন (৪৮) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে যশোর ২৫০ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ডাক্তার মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।
লাবণী শারমিনের স্বামী রবিউল ইসলাম জানান, একই এলাকার সুদে ব্যবসায়ী সিরাজুল ইসলামের স্ত্রী পারুলের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। ওই টাকার অর্ধেকের বেশি পরিশোধ করা হয়েছে। কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি তারা।
রবিউল ইসলাম আরও জানান, পারুল প্রায়ই তাদের গালমন্দ করতো ও ভয়ভীতি দেখাতো। মঙ্গলবার সকালে পারুল, ববিতা ও রুমা নামের তিনজন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে মনের দু:খে শারমিন ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আগে সে আত্মহত্যার কারণ উল্লেখ করে চিঠি লিখে রেখে যায়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

    November 2, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026

    মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.