Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় হুশিয়ারি অভিযোগ পেলেই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : রাজীব আহসান

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৯, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দলের যেকোন পর্যায়ের নেতার বিরুদ্ধে অভিযোগ পেলেই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেছেন, দলের নীতি আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী এবং মানুষের সেন্টিমেন্টের বাইরে যায়, এমন ন্যুনতম কিছু করলেই তার বিরুদ্ধে সাথে সাথে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যা আগেও নেয়া হয়েছে, আগামীতেও নেয়া হবে।

শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

রাজিব আহসান আরও বলেন, স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যার সাথে অপকর্ম কিংবা নৈতিক অপরাধ, মানুষের অধিকার হরণ করার বিষয়টি কোনভাবেই যায় না। আমাদের সাংগঠনিক অভিভাবক বেগম জিয়া ও তারেক রহমান সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের আস্থা অর্জন করেছেন আমাদের সকলকে সেটি ধরে রাখতে হবে। তারা দলের নীতি এবং আদর্শের ক্ষেত্রে অনঢ়। তাই নিজের কারণে দলের যেন কোন ক্ষতি না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ এবং সর্তক অবস্থা রাখতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহশিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল হাসান, সদস্য সাইদুজ্জামান লাল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

অভিযোগ মতবিনিময় যশোর রাজীব আহসান সাংগঠনিক ব্যবস্থা স্বেচ্ছাসেবক দল হুশিয়ারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল

জুন ২, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত

জুন ২, ২০২৬

যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.