Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৫

‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’

যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

ডিলার নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি বলেন, ডিলাররা মাঠ পর্যায় থেকে নির্বাচিত হন। তবে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যার মাধ্যমে অযোগ্য ডিলারদের বাদ দেয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে সারাদেশে ৬৩ লাখ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। যশোর জেলায় ১ লাখ ৩৮ হাজার কার্ডের মধ্যে ৮০ হাজার কার্ড বাতিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা টিসিবি কার্ড বিতরণ ও ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও রাজনৈতিকীকরণের অভিযোগ তুলে নতুন করে উপকারভোগী ও ডিলার তালিকা ঢেলে সাজানোর দাবি জানান। তারা বলেন, বিগত সময়ে টিসিবি’র কার্যক্রম নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি তার বক্তব্যে বলেন, সরকার চায় না টিসিবি বা ওএমএস-এর মতো কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান থাকুক। সরকারের লক্ষ্য হলো দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনা। বর্তমানে সারাদেশে এক কোটি পরিবার টিসিবি কার্ডের আওতায় রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সত্ত্বেও সরকার টিসিবি পণ্যের দাম বাড়াতে পারছে না।

উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে টিসিবি চেয়ারম্যান বলেন, কারা যোগ্য নন, আপনারা সেই তালিকা দিন। আমরা কাজ না করলে তখন বলবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠে কঠোর পরিশ্রম করছেন এবং সবাই মিলেমিশে এই কাজটা করতে চান।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.