Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘কেশবপুরে সুফল নেই পাউবোর প্রকল্পে, ১১শ’ হেক্টর জমি অনাবাদি’

banglarbhoreBy banglarbhoreFebruary 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
চাষাবাদের জন্য ভবদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পগুলো কোন সুফল পাচ্ছে না কৃষকরা। যার ফলে অভয়নগর ও মনিরামপুর উপজেলাতে ভবদহ এলাকাতে কিছুটা চাষাবাদ করা গেলেও কেশবপুরে ১১শ’ হেক্টর জমি অনাবাদি রয়েছে। সুফল পায় এমন প্রকল্প নেয়ার দাবি উঠেছে। আজ (রোববার) যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। তিনি আরও জানান, যশোরে ঐতিহ্য খেজুরের গুড় জিআই স্বীকৃতি পেয়েছে এটা আনন্দের খবর। কিন্তু চুইঝালও কিন্তু আমাদের যশোরের পণ্য। ফলে এটাও জিআই স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করা উচিত।
গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
সভায় ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন ধংস নয়; বরং সংস্কার করে আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, ‘যশোরের ঐতিহ্যবাহী ভবন জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়। ইতিহাস ঐতিহ্যের সাক্ষীর জন্য জেলা প্রশাসকের কার্যালয় নান্দনিক করে আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু জেলা পরিষদ ভবন ভাঙ্গার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এটা অব্যশই নিন্দনীয় কাজ। এই ভবনটা সংস্কার করা উচিত। কিন্ত পরিষদের কর্তৃপক্ষ সেটা না করে এটার সৌন্দর্য নষ্ট করেছে। ভবনের পাশে জায়গা সংকুচিত করে মার্কেট নির্মাণ করেছে। সামনে অবৈধ দোকানপাট বসিয়ে এটার সৌন্দর্য নষ্ট করেছে। জেলা পরিষদের কি টাকার এতো অভাব হয়েছে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন তিনি। একই সাথে জেলা পরিষদের পাশে সাহিত্য পরিষদ ভবন ভেঙ্গে ফেলায় সাহিত্য চর্চা নষ্ট করেছে জেলা পরিষদ অভিযোগ করেন তিনি। এছাড়া শহরের অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা ও হাসপাতাল চত্বরে অবেধ রিকসা ইজিবাইক স্ট্যান্ড গড়ে উঠেছে। যার কারণে পথচারী ও রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। তার পরেও দায়িত্বরত কর্তৃপক্ষদের এসব বিষয়ে কোন পদক্ষেপ নেয়ার কোন উদ্যোগ দেখছি না। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার এসব অভিযোগ জেলা প্রশাসক সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষদের দ্রুত সমাধানের তাগিদ দেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস বলেন, ‘যশোরে ডেঙ্গু ও ডায়রিয়া স্বাভাবিক রয়েছে। তবে সারা বিশে^ করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে। যশোরে এই ভেরিয়েন্ট রক্ষার্থে যশোর বেনাপোল বন্দর থেকে আসা যাত্রীদের পরীক্ষা করেই প্রবেশ করতে হচ্ছে। এছাড়া সরকার আবারও সারাদেশে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করবে। যশোরও প্রস্তুতি নিচ্ছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘শহরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ফুটপাত দখল করে ব্যবসা করছে। এটা নিরাসনে কারোও কোন উদ্যোগ নেই। হাসপাতাল চত্বরও একই অবস্থা।
যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সম্মত কোন টয়লেট নেই। টয়লেটে হাটু সমান পানি থাকে। বলা যায়, চিকিৎসা সেবার কোন পরিবেশ নেই এই হাসপাতালে। দ্রুত তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘যশোরে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত স্থানগুলো তালিকা করে সেগুলোর সংরক্ষণের সিন্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা এমন কোন স্থান খুঁজে পাচ্ছি না বা কোন তালিকা পায়নি। কোন সংস্থা তালিকা দিলেও সংশ্লিষ্ঠদেও সাথে এটা সংরক্ষণ করা হবে। শহরের মণিহার চত্বরে বিজয় স্বম্ভ সংস্কার কাজ শেষ পর্যায়ে। সংস্কার করে সৌন্দর্য্য বন্ধন করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। তিনি জানান,‘ যশোরের গদখালি ফুলের রাজ্য পর্যটন কেন্দ্র ঘোষণা করা যেতে পারে। এই কারণে এই সড়কগুলো সংস্কার করে প্রশস্ত করা যেতে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘জেলা পরিষদ ভবন আমাদের ঐতিহ্য। এটা সরকারের পক্ষ থেকে ভাঙ্গার সিন্ধান্ত হয়েছে; আবার জনগণও এটা ভাঙ্গার বিপক্ষে। সব বিষয়টি মাথায় রেখে আমরা সংশ্লিষ্ঠ বিভাগের সঙ্গে কথা বলা হবে। এছাড়া বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে সমস্যাগুলো চিহ্নত হয়েছে; সেটা দ্রুত সমাধান করা হবে।’
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা অসীত কুমার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, সাংবাদিক সাজ্জাদ গণি খান রিমন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.