Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৮, ২০২৪

যশোর জেলা পরিষদ ভবনসহ সকল ঐতিহ্য রক্ষার দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবনসহ সকল ঐতিহ্য রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন জনউদ্যোগ যশোরের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে যশোরের ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ ভবন, পরিত্যক্ত রেজিস্ট্রি অফিস ভবনসহ জজকোর্ট ভবন, পৌর সভার জলকল, পুলিশ সুপারের ভবন রক্ষার দাবি জানানো হয়েছে। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে- সমৃদ্ধ ঐতিহ্যের ধারক-বাহক যশোর। এ জেলার বয়স ২৪৩ বছর। যশোর এমন সব ইতিহাস-ঐতিহ্যের অধিকারী যা বাংলাদেশ তো বটেই যুক্ত বাংলার অন্য কোন জেলায় নেই।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে- যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। ১৯১৩ সালে ভবনটি নির্মিত হয়। ২০১৯ সালে জেলা পরিষদ ভবনটি একবার ভাঙার উদ্যোগ নেয়। সে সময় যশোরবাসীর আন্দোলনের মুখে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়। কিন্তু পাঁচ বছরের মাথায় এসে ফের ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা ইতিহাস-ঐতিহ্য বিরোধী সর্বনাশী সিদ্ধান্ত।

স্মারকলিপিতে বলা হয়েছে- জেলা পরিষদ ভবনটি সংস্কারের প্রয়োজন হতে পারে; সেক্ষেত্রে মূল নকশা অপরিবর্তিত রেখে সংস্কার করে ভব্যিষৎ প্রজন্মকে যশোরের ইতিহাস জানার সুযোগ দেওয়া উচিত বলে মনে করি।

যশোর এক সময় রাজ্য ছিল। এই উপমহাদেশে যশোরকে সর্বপ্রথম জেলায় উন্নীত করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম আধুনিক প্রশাসনিক ব্যবস্থা চালু হয় যশোরে। আর এই ব্যবস্থা পরিচালনার জন্য যশোরেই স্থাপিত হয় সর্বপ্রথম দফতরটিও।

২২৩ বছরের এই ঐতিহাসিক ভবনটি (বর্তমান জেলা রেজিস্ট্রি অফিস) যশোরের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার প্রথম ভবন। এটি ক্ষয়িষ্ণু স্মৃতি হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এই ঐতিহাসিক ভবনটি ক্ষয়িষ্ণু অবস্থা থেকে রক্ষা করার দাবি জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জনউদ্যোগ যশোরে আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ, প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, জনউদ্যোগ যশোরের সদস্য সচিব কিশোর কুমার কাজল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.