Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
  • নিবন্ধন ও ডিগ্রি ছাড়াই শ্যামনগরে চলছে দন্ত চিকিৎসা !
  • নড়াইলে সাত দফা দাবি আদায়ে দলিল লেখকদের কর্মসূচি
  • দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা যুবদলের কমিটি ঘোষণা আহ্বায়ক তমাল, সদস্য সচিব রানা

banglarbhoreBy banglarbhoreFebruary 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। আগামি ৩০ দিনের মধ্যে জেলা য্বুদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটির বাকীরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক।
জানা যায়, ২০১৮ সালের ২ জুন এম তমাল আহমেদকে সভাপতি ও আনসারুল হক রানাকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। দীর্ঘদিন নতুন করে কমিটি না হওয়ায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে হতাশা দেখা দেয়। ৬ বছর নেতৃত্ব দেওয়া জেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে ফের শীর্ষ পদের দায়িত্ব দেওয়া হল।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, কেন্দ্র ঘোষিত যশোর জেলা আহ্বায়ক কমিটি সুন্দর হয়েছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবো। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন, তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে।#

আহ্বায়ক তমাল কমিটি ঘোষণা জেলা যুবদলের যশোর সম্পাদক রানা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    September 22, 2026

    প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

    September 22, 2026

    সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.