বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক পিকনিক ও মিলনমেলা শনিবার দিনব্যাপি শহরতলীর রামনগর ক্ষণিকা পিকনিক কর্নারে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের দিনব্যাপি এ মিলনমেলায় যশোরের সংবাদপত্র জগতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি শেখ দিনুর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সংগঠনের উপদেষ্টা ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাবুদ্দীন আহমেদ, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিরোনাম:
- সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
- বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
- নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
- ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
- ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
- বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
- যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )

