বাংলার ভোর প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার শহরে উচ্ছেদ অভিযান চালানো হয়। শহরের ৪টি সড়কে অভিযান চালিয়ে রাস্তার ধারে গড়ে উঠা দেড় শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ করাসহ বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
পৌরসভার ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন জানান, শহরের মুজিব সড়ক, ভোলা ট্যাংক রোড, আশ্রম রোড হয়ে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার ধারের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে নির্মান সামগ্রি অপসারণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, ইন্সপেক্টর আবু বক্কর, মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী হাসান প্রমুখ।
