Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
  • কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
  • কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পৌর নাগরিকদের স্মারকলিপি চার দফা দাবিতে এক মাসের আল্টিমেটাম

banglarbhoreBy banglarbhoreNo Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বর্ধিত পানির বিল বাতিল, পুনরায় কর নির্ধারণ, সড়ক সংস্করণসহ চার দফা দাবি ও বিগত দিনে যশোর পৌরসভার দুর্নীতির সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে যশোর পৌর নাগরিক কমিটি। একইসাথে তারা পৌরসভাকে এসকল দাবি মেনে নিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানলে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

বৃহস্পতিবার সকালে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ যশোর পৌরসভায় উপস্থিত হয়ে পৌর প্রশাসক রফিকুল হাসানের নিকট এ স্বারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা চার দফা দাবিতে বলা হয়েছে, পৌর এলাকায় বর্ধিত পানি বিল বাতিল, পৌর নাগরিক কমিটির সাথে আলোচনা করে পুনরায় কর নির্ধারণ করা ও পৌরসভার অতীত কাজের তদন্ত করে দুর্নীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি, কর্মচারিদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কার করা এবং পানির সংযোগ ঐচ্ছিক করা।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিট, সদস্য অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাজিম উদ্দিন, শেখ আলাউদ্দিন, এসএ নাসির শেফার্ড, শুকুর আলী, কামরুজ্জামান, এমদাদুল হক দুলাল, লিয়াকত হোসেন, ইকবাল খান, আলাউদ্দিন, আশরাফুল রহমান বুলবুল, বুলবুল খোকন, হাসান হাফিজুর রহমান, রেজাউল ইসলাম পাপিয়া রাজ্জাক প্রমুখ।

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, পৌর নাগরিক কমিটি চার দফা দাবিতে আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। আমি এটি গ্রহণ করেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে

২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.