Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১২, ২০২৫

যশোর বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় জেলা আ.লীগ নেতা বিজু আটক  

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় জেলা আ.লীগ নেতা বিজু আটক  
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুল কবীর বিজুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

আটকের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে তার বাসায় অবস্থান করছে।

পুলিশি অভিযানে তাকে আটক করা হয়।

আরও পড়ুন .. ..

সাতক্ষীরায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে আহত ২

বিজুর বিরুদ্ধে শহরের লালদীঘিস্থ বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো ও  ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।’

প্রসঙ্গত, রাজনৈতিক পটপরিবর্তনের আগে যশোর জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত ছিলো।

একটি পক্ষের নিয়ন্ত্রণ করতেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার অন্যটি স্থানীয় যশোর-৩ (সদর) আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ।

লুৎফুল কবীর বিজু কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন।

এবং পটপরিবর্তনের পর আত্মগোপনে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দিতেন।

আ.লীগ নেতা বিজু আটক কার্যালয় জেলা পোড়ানো বিএনপি মামলা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.