নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর যশোরমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই যশোর হানাদার মুক্ত হয়। যশোরমুক্ত দিবস উপলক্ষে যশোর জুড়ে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এদিন সকাল ৯ টায় টাউন হল মাঠ থেকে র্যালি, ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
এসব অনুষ্ঠান উপলক্ষে টাউন হল মাঠের স্বাধিনতা উন্মুক্ত মঞ্চ ধোঁয়া মোছাসহ গোটা এলাকা পরিস্কার পরিচ্ছন্নের কাজ চলছে।
এদিকে, যশোর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
শিরোনাম:
- ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
- যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
- অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
- যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
- ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি
- বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
- নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
