Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৬, ২০২৫

যশোর শিক্ষা বোর্ড ও কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোরের সুপরিচিত দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজে ও বিকেলে কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
যশোর শিক্ষা বোর্ডের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক কবিতা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অনুষ্ঠান পরিচালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী তানিশা রায় ও রাখেশ চন্দ্র গাইন অর্ঘ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম উপস্থিত হওয়ায় ভিন্ন এক আবহ সৃষ্টি হয় সবার মধ্যে। শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের তামিমের অটোগ্রাফ বা তার সাথে সেলফি তুলতে দেখা যায়।
আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে ৪৮টি ইভেন্টে প্রায় দেড় হাজার শিক্ষর্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এদিকে বিকেলে কালেক্টরেট স্কুলের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। প্রতিযোগিতায় ৪৮টি ইভেন্টে প্রায় এক হাজারের অধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।

যশোর শিক্ষা বোর্ড
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.