Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল গ্রেপ্তার
  • রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২২, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
যশোর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মহিলা কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, রাসুলের (সা.) আদর্শ অনুসরণেই ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে। তাই সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আল্লাহর রাসুল (সা.) সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন এবং পবিত্র কুরআন মাজিদ শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য নাযিল করা হয়েছে। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও অনেকে ফতোয়া দিচ্ছেন, যা সমাজে বিভেদ সৃষ্টি করছে। তিনি পরিবারে এক সাথে খাবারের অভ্যাস ফিরিয়ে আনার ওপর জোর দেন। এটা অনেক পারিবারিক সমস্যার সমাধান করতে পারে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর নাসিরুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব আসাদুজ্জামান।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে, বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

যশোর সরকারি মহিলা কলেজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল গ্রেপ্তার

মে ৩১, ২০২৬

রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ

মে ৩১, ২০২৬

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.