সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে। অভিযান টের পেয়ে রান্না করা মাংস রেখে পালিয়ে যায় আয়োজকরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।
তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান।
এসিএফ এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারির দল হরিণের মাংস রান্না করে ভোজের আয়োজন করে। অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংসসহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

