Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপালে চলাচলের রাস্তা কেটে সরকারি খাল দখল চেষ্টা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
রামপালে চলাচলের রাস্তা কেটে সরকারি খাল দখল চেষ্টা
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালের গিলাতলা গ্রামে চলাচলের রাস্তা কেটে সরকারি খাল ও ঘর নির্মাণ করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গিলাতলা কলেজের দক্ষিণ পাশের ব্রিজের কাছে।

লিখিত অভিযোগে গিলাতলার মর্জিনা বেগম জানান, গ্রামের নোনা পুকুরের খালের পাশে চলাচলের রাস্তা কেটে মৎস্যঘের ঘিরে নেয় একই এলাকার আবু তাহের মল্লিক, মতি শেখ ও মাসুম মীর।

বিগত দিনগুলোতে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি নোনা পুকুরের খালটি দখল করে মাছ চাষ করে আসছে। এবার তারা মর্জিনা বেগমদের জমি দখলের জন্য রাস্তা কেটে খালের সাথে মিশিয়ে দেয়াসহ জমিতে ঘর তুলে জমি দখলের চেষ্টা করছে। এতে ভুক্তভোগী জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি পরিবারের সদস্যদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

অভিযোগের বিষয়ে মতি শেখের সাথে কথা হলে তিনি জানান, জমি তাহের ও তাদের। নোনা খাল জমাভুক্ত খাল, সরকারি খাল নয়। তবে রাস্তা কাটার বিষয়ে তিনি কিছু বলেননি।

এ বিষয়ে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের কাছে জনতে চাইলে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন মর্মে নিশ্চিত করে বলেন আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.