Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৬, ২০২৬

রামপালে ভাংচুর-লুটপাট : প্রতিবাদে বণিক সমিতির মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
রামপালে ভাংচুর-লুটপাট : প্রতিবাদে বণিক সমিতির মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
রামপালের ভাগা বাজারে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ভাগা চৌরাস্তা মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে বাজার বণিক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত রোববার রাতে বাজারে সংঘটিত হামলায় স্থানীয় বিএনপি অফিস ভাংচুর, কয়েকটি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। যার ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ভুক্তভোগীরা বলেন, ঘটনার পরও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ধীরগতি দেখা যাচ্ছে।

ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে ভয় পাচ্ছেন। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা আকবর হোসেন আকো, প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। মানববন্ধনে আশপাশের ৭/৮ টি গ্রামের দুই সহাস্রাধিক ব্যবসায়ী, গ্রামবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

যেখানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মানববন্ধনে হাফিজুর রহমান তুহিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিচার দাবিতে এবং ‘লুটপাট কতকাল-জেগে ওঠো রামপাল, সন্ত্রাসীদের আস্তানা-রামপালে হবে না, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে’ লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.