Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৬

রামপাল বিএনপি নেতা সোহেলের বাড়িতে চোরের হানা

চেতনানাশক খাইয়ে গ্রিল কেটে নগদ টাকা, স্বার্ণালঙ্কার লুট 
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
রামপাল বিএনপি নেতা সোহেলের বাড়িতে চোরের হানা
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা

রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন সোহেলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই সময় চোরেরা বাড়ির একাধিক গ্রিল কেটে ও পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে বিপুল পরিমাণ স্বার্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে যায়। রামপাল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ির মালিক ও বিএনপি নেতা সোয়াইব ইসলাম সোহেল জানান, বৃহস্পতিবার (১৪ মে) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়ির নিচতলা ও দোতলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। তার মা রশিদা বেগম (৭০), তার ছোট ভাই আবু বকার সিদ্দিক রাজু ও কাজের বুয়া রোজিনা বেগম (৫০) বাড়িতে ছিলেন।

চোরেরা দুধের সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে তাদের অজ্ঞান করে ঘরের গ্রিল, দরজার কড়া ও আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল নিয়ে যায়।

পরে মোটরসাইকেলটি ফয়লাহাট এলাকায় পাওয়া যায়। পরে গুরুতর অসুস্থ রাশিদা বেগম ও বুয়া রোজিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর অসুস্থ রাজুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সভাপতি তুহিন জানান, ঘটনাটি খুবই দুুঃখজনক।

এ বিষয়ে রামপাল থানার ওসি রাজিব আল রশিদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ, এর আগে বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের বাড়িতে এবং পার্শবর্তী মুক্তিযোদ্ধা আ. মান্নানের বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে। সে সময় চোরেরা কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখনও পর্যন্ত একটি ঘটনারও তথ্য উদ্ঘাটিত হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.