লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার মৌলভী ধানাইড় গ্রাম থেকে তিন শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মা নূরুন্নাহার বেগম (৩০) নিজ বাড়ি থেকে পালিয়েছেন। তিনি জয়পুর ইউপির মৌলভী ধানাইড় গ্রামের শাহিনুর ভূইয়ার স্ত্রী।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়পুর ইউনিয়নের নূরুন্নাহার বেগম কাউকে কিছু না বলে গত ১৪ আগস্ট বিকেলে স্বামীর জমি বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকাসহ তিন শিশু সন্তানকে সাথে নিয়ে পালিয়ে গেছেন।
খোঁজাখুজির পর তাদের সন্ধান না পাওয়ায় স্বামী শাহিনুর ভূইয়া লোহাগড়া থানায় লিখিত অভিয়োগ দায়ের করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

