Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

adminbackupBy adminbackupAugust 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন যৌথ আয়োজনে সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘদিন কোন খেলা ছিল না, খেলার পরিবেশ নষ্ট করা হয়েছিল।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন। তিনি আরো বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান,

জেলা ফুটবল এসোসিয়েশন আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান ছাড়াও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনে কলারোয়া ও শ্যামনগর উপজেলা দলের মধ্যকার খেলা বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!

    August 17, 2026

    মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

    August 17, 2026

    বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.