Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৬

শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

বিগত দিনে সাতক্ষীরায় জুলুম-নির্যাতন চালানো হয়েছে : ঢাবি ভিপি সাদিক কায়েম
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সকালে থেকে  মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জড়ো হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। মহিলা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।


ডাকসুর ভিপি সাদিক কায়েম জুলাই আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন। তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীরের নেতৃত্বকে উপহার দেয়ার আহ্বান জানান।  


সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, শ্যামনগরের মানুষের প্রধান দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষা নিশ্চিত করা। নির্বাচিত হলে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। পাশাপাশি রেললাইন স্থাপন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর, রাস্তাঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে শ্যামনগরকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে ইনশাআল্লাহ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.