Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৬, ২০২৬

সংবর্ধিত সাবিরা সুলতানা মুন্নি, প্রয়াত নেতাদের কবর জিয়ারত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
সংবর্ধিত সাবিরা সুলতানা মুন্নি, প্রয়াত নেতাদের কবর জিয়ারত
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
শপথ গ্রহণের পর নিজ এলাকায় আগমন উপলক্ষে সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি এমপি দলীয় নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন। পরে তিনি স্বামী শহীদ নাজমুল ইসলামসহ বিএনপির প্রয়াত পাঁচ নেতার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে আগে থেকেই মোটরশোভাযাত্রা নিয়ে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনায় আপ্লুত হয়ে এমপি মুন্নি নির্বাচনী এলাকা যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছার) সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরে বেলা ১১টায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যশোর কারবালা কবররস্থানে গিয়ে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর ঝিকরগাছায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তার স্বামী নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। একই ধারাবাহিকতায় সাবেক ছাত্রনেতা ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক আবদার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.