কালিগঞ্জ সংবাদদাতা
সাংবাদপত্রের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌছে দিতে চাই। আগামীর বাংলাদেশ উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির ও সুখ শান্তির বাংলাদেশ বিনির্মাণে ইতিমধ্যে তারেক রহমান কাজ শুরু করেছেন। আমরা তার সিপাহসালার হয়ে এই জনপদে জনকল্যাণমুখী কাজ করতে চাই। কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ও এসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল) একথা বলেন।

শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ। বক্তব্যে আরও বলেন আমি আপনাদের নেতা হতে আসি নাই, আমি নিয়ত করে এসেছি আপনাদের কর্মী হয়ে, সেবক হয়ে পাশে থাকতে।

Share.
Exit mobile version