Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১১, ২০২৫

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১১, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের সাথে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। আপনাদের মর্যাদা অপরিসীম। আপনারা জানেন জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন দিয়েছেন।

ইনশাআল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই। আমার একমাত্র সন্তান ২০১১ সালে গুম হয়েছে। আমি একজন সন্তানহারা অসহায় পিতা। আমার দুই পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম আমার সাথে আছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মোস্তানসির বিল্লাহ, দর্শন বিভাগের প্রফেসর আব্দুল জব্বার প্রমুখ।

এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

আব্দুর রউফ ধানের শীষ প্রার্থী মতবিনিময় সাতক্ষীরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.