Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাহিদ সভাপতি এবং রনি সাধারণ সম্পাদক নির্বাচিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৮ জেলে অপহরণ
  • রামপাল বিএনপি নেতা সোহেলের বাড়িতে চোরের হানা
  • বাগআঁচড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার : ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা!
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

“ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

লিনেট ফাইন আর্টস একাডেমি ও আজমল স্মৃতি সংসদ আয়োজনের শুক্রবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে স্নিগ্ধ আলোয় নান্দনিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মূল সুরটি ছিল কবিগুরুর প্রকৃতির প্রতি গভীর অনুরাগ এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেয়া।

লিনেট ফাইন আর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও বরেণ্য সংগীতশিল্পী আবু আফফান রোজবাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন একঝাঁক সংস্কৃতিজন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্র দর্শনের ওপর আলোকপাত করেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, কবি পল্টু বাশার এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, আমরা হারিয়ে যাচ্ছি। গান, কবিতা, আবৃত্তির মঞ্চ, বাউল, কীর্তন, জারি, সারি, ভাটিয়ালি এমনকি পুঁথিপাঠও হারিয়ে যাচ্ছে। আমাদের শৈশবে বটছায়া বসতো এসব গান, কবিতা ও সংস্কৃতি চর্চার আসর। এটা হারিয়ে যেতে দিলে হবে না। আমাদের এগুলো রক্ষা করতে হবে। আমাদেরকে আন্দোলিত হতে হবে।

তিনি বাংলা সাহিত্যের সকল কবি, সাহিত্যিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের ‘প্রিয়তমাষু’ কবিতা আবৃত্তি করেন।

অন্যান্য বক্তারা বলেন, রবির করের মতোই উজ্জ্বল হয়ে উঠুক আমাদের মানবিকতা। যখন আমার দুঃখ কষ্টে শিখরে অশ্রুপাত তখন যিনি দুঃখ ভুলান তিনিই রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরেনা হাত তখন যিনি পৌছে দেন তিনিই রবীন্দ্রনাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগীতশিল্পী চৈতালী মুখার্জি, মনজুরুল হক, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মৃন্ময় মনির, মিতুল, মনিরুজ্জামান ছট্টু, স.ম তুহিন, সুলতান মাহমুদ রতন, ছড়াকার আহমেদ সাব্বির, কথাশিল্পী বাবলু ভঞ্জ চৌধুরী, এসএম শহীদুল ইসলাম প্রমুখ।

আলোচনার ফাঁকে ফাঁকে চলে মনকাড়া সাংস্কৃতিক পরিবেশনা। বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলরুবা রুবি ও সংস্কৃতিকর্মী মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের প্রাণবন্ত সঞ্চালনায় মঞ্চটি হয়ে উঠেছিল এক টুকরো শান্তিনিকেতন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাহিদ সভাপতি এবং রনি সাধারণ সম্পাদক নির্বাচিত

মে ১৫, ২০২৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৮ জেলে অপহরণ

মে ১৫, ২০২৬

রামপাল বিএনপি নেতা সোহেলের বাড়িতে চোরের হানা

মে ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.