সাতক্ষীরা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মনজুরুল কবির বাপ্পীকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন আসিফ ইকবাল, সোহেল রানা এবং শেখ রিজভী আহমেদ।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইয়ুব আলী। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক এবং জুয়েল রানাকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহীন ইসলাম।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে পত্রে। নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

