Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি ডিসেম্বর ৮, ২০২৫

সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি জানিয়েছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি।

সোমবার দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এই দাবি জানান। দাবি মানা না হলে আগামী ৩১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে ‘ঘেরাও’ কর্মসূচি করা হবে বলে হুশিয়ারি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু।

নেতৃবৃন্দের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকারদের মতোই কৃষকবিরোধী নীতি অনুসরণ করে চলেছে।

তারা বলেন, ছাত্র-শ্রমিক জনতার অভ্যুত্থানে গঠিত এই সরকার আগের মতোই কৃষিব্যবস্থা, উৎপাদন ও কৃষিপণ্যের মূল্যের ক্ষেত্রে কৃষকবিরোধী নীতি অনুসরণ করে চলেছে।

সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের ফলে কৃষক দিশেহারা।

সারের মূল্যবৃদ্ধির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ পরিস্থিতি চলতে থাকলে সামনে ইরি-বোরো মৌসুমে কৃষি উৎপাদন বিপন্ন হবে।

নেতৃবৃন্দ বলেন, অতীতে সার বন্টন ডিলার নিয়োগ কৃষকদের অন্ধকারে রেখেই করা হয়। কারা ডিলার এবং তাদের বরাদ্দ কতো- সেটিও কৃষকদের কাছে অজ্ঞাত।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভেজাল সার ও কীটনাশক দৌরাত্ম্যে কৃষি উৎপাদন ব্যাহত এবং কৃষক প্রতারিত হচ্ছে।

সংবাদপত্রে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।

যেমন- মণিরামপুরের চালকিডাঙ্গার কুণ্ডু ট্রেডার্সের চঞ্চল, রাজগঞ্জের রবিউল, চৌগাছার রিপন, নাভারণের রাসেল ট্রেডার্স প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকার এবার ধানের ক্রয়মূল্য কমিয়েছে এবং চালের ক্রয়মূল্য বাড়িয়ে মিলারদের স্বার্থ সংরক্ষণ করছে।

ইউনিয়নে ধান ক্রয়কেন্দ্র না থাকায় প্রকৃত কৃষকরা সরকারি গোডাউনে ধান বিক্রি করতে পারবে না।

বিএডিসিতে বিজ আসার সাথে সাথে তাদের পছন্দমত নির্দিষ্ট লোকের হাতে চলে যায়।

যত্রতত্র ঘের করায় জলাবদ্ধতা ও ফসলি জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। আবাসনের নামে কৃষিজমি হ্রাস করা হচ্ছে। জরুরিভিত্তিতে কৃষিজমি রক্ষা দরকার।

নেতৃবৃন্দ কৃষি অফিসের মাধ্যমে বোরো মৌসুমে সরাসরি কৃষকের হাতে প্রয়োজনীয় সার সরবরাহ, সারের বরাদ্দ ও ডিলারদের নাম, বরাদ্দের পরিমাণ জনসম্মুখে প্রকাশ, বহিরাগত ও ভুয়া ডিলারশিপ বাতিল, ভেজাল সার, বিজ, কিটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অবৈধ ঘের অপসারণ ও ঘের নীতিমালা বাস্তবায়ন এবং কৃষিজমি আবাসন খাতে না দেওয়ার পাঁচ দফা দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.