Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৬

সাহিদ সভাপতি এবং রনি সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর জেলা পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাহিদ সভাপতি এবং রনি সাধারণ সম্পাদক নির্বাচিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সাইদুর রহমান সাহিদ সভাপতি এবং হাসিবুল হাসান রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাইদুর রহমান ১৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সহিদুল ইসলাম ১০৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে হাসিবুল হাসান রনি ১৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মাসুদ আলম ১০৫ ভোট পান।

শুক্রবার সকাল ৮ টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে বকচর ডি কে কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ করা হয়। সমিতির ২৫১ জন সদস্যের মধ্যে ২৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৩ টি পদের বিপরীতে ২৫ জন নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে ১২ টি পদে ভোট গ্রহণ করা হয়।

অন্যান্য পদের বিজয়ীরা হলেন, দুটি সহসভাপতি পদে রাসেল শেখ ১০৩ এবং হযরত আলী ৮৭ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বি মাহাবুব হাসান জুয়েল ৭৭, আমিরুল ইসলাম মুকুল ৭৬ এবং মাকছুদ হোসেন ৫১ ভোট পান।

সহ সাধারণ সম্পাদক পদে বাবুল হোসেন ১২৩ ভোট জয় লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মাহাবুব আলম সুজন ১০০ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে মফিজুর রহমান ১৩১ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ মামুন অর রশিদ লিটন ১০৯ ভোট পান। কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম ছোট্ট ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বি ফরহাদ হোসেন ৭৪ ভোট পান।

প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান ১২৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন ৯৬ ভোট পান। এছাড়া চারটি নির্বাহী সদস্য পদে আরিফ শেখ ১৩৯, সহিদুল ইসলাম ১৩৪, সোহেল ১২০ এবং আজিজুল ইসলাম ১০৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

তাদের প্রতিদ্বন্দ্বি মকবুল হোসেন ৮৭ এবং মতিউর রহমান ৭৩ ভোট পান। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে পারভেজ শেখ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, সদস্য মোর্তজা হোসেন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.