Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৬Updated:জানুয়ারি ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সীমান্ত হত্যা বন্ধের দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ২০১১ সালের ৮ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মরদেহ আজও বাংলাদেশ–ভারত সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের নির্মম প্রতীক হয়ে রয়েছে।

ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পার হলেও এখনো ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও বন্ধ হয়নি। এই প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানী হত্যার বিচার এবং মানবাধিকার রক্ষার দাবিতে যশোরে আধিপত্য বিরোধী মার্চ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহরের ভৈরব চত্বরে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে।

আধিপত্য বিরোধী মার্চ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ফেলানী হত্যার বিচার নিশ্চিত করা, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি বন্ধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় মানবাধিকারভিত্তিক নীতি বাস্তবায়নের জোর দাবি জানান।

অনুষ্ঠানে এনসিপি যশোরের যুগ্ম সমন্বয়কারী ড. মোহাম্মদ আল জাবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, আশা লতা, সদস্য আসিফ সোহান, যশোর জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, যশোর জেলা ছাত্র শক্তির তপু ইসলাম, অমিত সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ফেলানী হত্যার ১৫ বছর পার হলেও আজও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। সীমান্তে নিরস্ত্র মানুষের ওপর এমন নির্মমতা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সাথে সাথে ভারতীয় আধিপত্য ও এদেশে ভারতীয় আধিপত্যবাদিদের বিচারের আওয়াতায় আনতে হবে।

বক্তারা ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে রাষ্ট্রযন্ত্রের নাটকীয় ভূমিকার সমালোচনা করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো অদৃশ্যশক্তির ইশারাতে কাজ করে। বাংলাদেশে বর্তমান সময়ে আইন শৃংখলা অবনতির জন্য তিনি পুরোপুরি দোষী। তাকে পদত্যাগ করা উচিৎ।ওসমান হাদীসহ ফেলানী হত্যার দ্রুত বিচারের দাবি করেন তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.