Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাহিদ সভাপতি এবং রনি সাধারণ সম্পাদক নির্বাচিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৮ জেলে অপহরণ
  • রামপাল বিএনপি নেতা সোহেলের বাড়িতে চোরের হানা
  • বাগআঁচড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার : ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা!
  • যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
  • আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
  • অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৮ জেলে অপহরণ

banglarbhoreBy banglarbhoreমে ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৮ জেলে অপহরণ
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা কোনোভাবেই থামছে না। প্রতিনিয়ত সুন্দরবনে মাছ কাঁকড়া ও মধু আহরনে যাওয়া জেলেদের অপহরণের ঘটনায় চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন উপকূলের বনজীবীরা। তারই জের ধরে ৯ দিনের ব্যবধানে সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে আবারও ৮ জেলে অপহরণ হয়েছে। অপহৃত বনজীবীদের স্বজন ও মহাজনদের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করেছে দস্যুরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর সুবদের খাল, গুবদের খাল ও ধ্যানোখালীর চর এলাকায় মাছ ধরা ও মধু আহরণের সময় দস্যুদের অপহরণের শিকার হন ৮ জেলে।

অপহৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ এলাকার নজরুল তরফদার (৪৫), আবদুর রহমান (৩৫), ছোট ভেটখালী এলাকার আবদুল হামিদ মোড়ল (৫০), আটুলিয়া ইউনিয়নের আবদুল আলিম (৪০), হাবিবুর রহমান (৪৮) ও আনোয়ারুল ইসলাম (৪২) এবং খুলনা জেলার কয়রা এলাকার আবদুস সাত্তার (৪০) ও শাহিনুর রহমান (৩৮)।

সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অভিযোগ, বনদস্যু নির্মূলে সরকারের কঠোর নির্দেশনা, বন বিভাগ ও কোস্ট গার্ডের অভিযানের পাশাপাশি মাঝে মধ্যে বড় পরিসরে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা হলেও সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য কোনো ভাবেই কমছে না।

বরং জেলে, বাওয়ালী, মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় যেনো বনদস্যুদের নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। ফলে বননির্ভর সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মনিরুল করিম বলেন, বনজীবী অপহরণের বিষয়ে অপহৃত বনজীবীর সহযোগী কিংবা স্বজনদের কেউ আমাদের জানায়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, এ ঘটনায় অপহৃত কোনো পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেনি। অধিকাংশ ক্ষেত্রে এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে বনজীবীদের পক্ষ থেকে গোপনে সমঝোতা করে নেয়া হয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৪ ও ৫ মে সুন্দরবনের গোয়ালবুনিয়া দুনের মুখ, ধানোখালীর খাল, মাহমুদা নদীর মাথাভাঙা খাল ও মালঞ্চ নদের চালতে বেড়ের খাল এলাকা থেকে ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করা হয়। সাত লাখ টাকা মুক্তিপণ দেয়ার বিনিময়ে তারা মুক্তি পান।

৮ জেলে অপহরণ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাহিদ সভাপতি এবং রনি সাধারণ সম্পাদক নির্বাচিত

মে ১৫, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

রামপাল বিএনপি নেতা সোহেলের বাড়িতে চোরের হানা

মে ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.