শার্শা সংবাদদাতা
যশোর জেলার শার্শা উপজেলার বুজতলা গ্রামে অবস্থিত বাহাদুরপুর সোনামূখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনব্যাপি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ক্লাস বন্ধ রেখে মাইকে নানা স্লোগান এবং বক্তব্য দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সকালে আন্দোলন শুরু করে। এই আন্দোলন প্রায় দুই ঘন্টা সময় ধরে চললেও স্কুল ম্যানেজিং কমিটি কিংবা স্কুলের অন্য কোন শিক্ষক বিক্ষোভ বন্ধ করতে এগিয়ে আসেননি। এ সময় প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্কুলে উপস্থিত ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা অনেকেই প্রধান শিক্ষকের কার্যকলাপে অখুশি।
##
শিরোনাম:
- শার্শায় যুবদল নেতা শহিদকে অব্যাহতি : প্রতিবাদে সড়ক অবরোধ
- যশোরে এমআরএ আয়োজিত চাকরি মেলায় প্রার্থীর ঢল
- শিক্ষার্থীদের শুধু বিসিএস ক্যাডার নয়, মানবিক মানুষ হতে বললেন নার্গিস বেগম
- Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
- Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
- যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
- যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
- যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা