Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৫, ২০২৫

স্ত্রী হত্যা : সিরাজগঞ্জের আশরাফুল যশোরে গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
স্ত্রী হত্যা : সিরাজগঞ্জের আশরাফুল যশোরে গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহেশপুর গ্রামের চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো আসাদুল মন্ডল (৪৮)কে গ্রেপ্তার করেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পশ্চিম মহেশপুর গ্রামের গোলবার মন্ডলের ছেলে।
র‌্যাব জানায়, নিহত রিনা খাতুন (৪০) ছিলেন আছাদুলের স্ত্রী। দীর্ঘদিন ধরে আসামি নিজ বসতবাড়ি বিক্রির চেষ্টা করছিলেন। স্ত্রী আপত্তি জানালে তাদের মধ্যে কলহ ও বিবাদ চরমে ওঠে। চলতি বছরের গত ২৩ জুলাই দুপুরে বাড়ি বিক্রির বিরোধকে কেন্দ্র করে আছাদুল অন্যান্য সহযোগীদের সঙ্গে মিলে রিনাকে হত্যা করে। এ ঘটনায় নিহত রিনার বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকে আছাদুল পলাতক ছিলেন। চাঞ্চল্যকর এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করেন এবং অবশেষে যশোরের বাঘারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটক আছাদুল মন্ডলকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানায় পাঠানোর জন্য প্রক্রিয়া চালাচ্ছে র‌্যাব যশোর । বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তি মাধ্যমে র‌্যাব যশোরের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।

গ্রেফতার যশোর সিরাজগঞ্জ স্ত্রী হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.