Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৩০ বছর পর বন্ধ কুরবানির গদাইপুর পশু হাট
  • যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাদির মৃত্যুর খবরে যবিপ্রবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
হাদির মৃত্যুর খবরে যবিপ্রবিতে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। হাদির মৃত্যুর খবর শোনার পরপরই রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক যশোর চৌগাছা সড়কে অবস্থান নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা— “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”, “যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও”,

“ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”,
“ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”, “আপোস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম” এবং
“মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”-এমন বিভিন্ন স্লোগান দেন। প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।

সমাবেশে বক্তব্য রাখেন ইএসটি বিভাগের শিক্ষার্থী মো. ওসামা, জিইবিটি বিভাগের শিক্ষার্থী জালিস মাহমুদ, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. সাফি এবং আইপিই বিভাগের শিক্ষার্থী সিয়াম মিনহাজ।

বিক্ষোভে ইএসটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওসামা বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে শরীফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই-আগামী দিনে কেউ যদি বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়, তবে বাংলাদেশের যুবসমাজ কখনো তা মেনে নেবে না। দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।

আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশিদের বাংলাদেশ—এখানে কোনো ভিনদেশি আধিপত্য চলবে না।”

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আহাদ ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি যে হাদি ভাই পরপারে চলে গিয়েছেন।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

৩০ বছর পর বন্ধ কুরবানির গদাইপুর পশু হাট

মে ২৪, ২০২৬

যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান

মে ২৪, ২০২৬

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.