Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে বেড়েছে ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৪, ২০২৪Updated:ফেব্রুয়ারি ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ও ছাড় পত্র ছাড়া কেউ ডাক্তার লিখে কোন রোগীকে চিকিৎসা সেবা দেয়ার বিধান নেই। অথচ কালীগঞ্জ উপজেলায় এক শ্রেণীর ভুয়া চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখে প্যাড ছাপিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের নজরদারী না থাকার কারণে উপজেলার বিভিন্ন হাট বাজারে শত শত লাইসেন্স বিহীন নামধারী ডাক্তাররা চেম্বার খুলে বসে আছে। তারা ওষুধ নীতিমালার তোয়াক্কা না করে প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জীবন রক্ষাকারী ওষুধ বিভিন্ন এলাকার রোগীর কাছে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে , কালীগঞ্জ উপজেলার বারোবাজার , রাখাল গাছী , সাঁকো বাজার, বানুড়িয়া, কালুখালী, কোলা, কালা, সিংগী, নগর চাপরাইল বাজারসহ বিভিন্ন হাট বাজারে লাইসেন্স বিহীন নামধারী ডাক্তাররা চেম্বর খুলে বসে আছে। তারা নিজের নামে প্যাড ছাপিয়ে নামের আগে ডাক্তার লিখে বিভিন্ন ডিগ্রী দেখিয়ে এলাকার নিরীহ সহজ সরল মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা এলাকার সাধারন মানুষকে জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তারা প্রকৃত ডাক্তার না হলেও এলাকার বিভিন্ন ওষুধ বিক্রয় প্রতিনিধিরা তাদের চেম্বরে এসে মোটা অংকের উপঢৌকন দিয়ে তাদের নিম্নমানের ওষুধ প্রেসক্রিপশনে লিখিয়ে তারাও ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওষুধ বিক্রেতাদের কাছে থেকে মোটা অংকের টাকা ও নামি দামি উপঢৌকন নেয়ার ফলে রোগীদের যে সব ওষুধ প্রয়োজন তার চেয়ে অধিক ওষুধ প্রেসক্রিপশনে লিখে সাধারণ রোগীদের প্রেসক্রিপশন অনুয়ায়ী ওষুধ কিনতে বাধ্য করছে। ফলে রোগ নিরাময়ের চেয়ে তাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয়।

এলাকার রখটে খাওয়া সাধারণ মানুষ সামান্য অসুস্থ হলেই ওই সকল ডাক্তার ও ফার্মেসির কাছে থেকে নিম্নমানের ওষুধ খেয়ে আরো জটিল রোগে আক্রান্ত হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত বলেন, অনভিজ্ঞ হাতুড়ে ডাক্তার দ্বারা চিকিৎসা নিলে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ক্ষতি হবে এমন কি মৃত্যু ও হতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.