Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৩, ২০২৪

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসক বলছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হয়ে থাকতে পারে। আজ (শনিবার) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম হাবিবুর রহমান (৭০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার কোটপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।
কারাগার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে সময় দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কারাগারের জেলার শরিফুল আলম বলেন, ‘মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সাহেব আলী নামে এক কৃষককে হত্যার দায়ে হাবিবুরকে মৃত্যুদণ্ড দেন আদালত। ২০২৩ সালের ৬ জুন দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। এরপর মাগুরা কারাগার থেকে হাবিবুর রহমানকে ২০ জুন যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে ফাঁসির কনডেম সেলে রাখা হয়।’
তিনি আরও বলেন, ‘গতকাল সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.